দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন।
উল্লেখ্য, শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে ওইদিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে এবং রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।
/অ